হোম অনুসন্ধান অপরাধবার্তা সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি
সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি

সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি

14
0

ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন তার আইনজীবীরা।

সম্রাটের মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাহনাজ পারভীন হীরা মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে সাংবাদিকদের সামনে এ দাবি জানিয়েছেন।

এর আগে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সম্রাটকে দেখতে যান আফরোজা শাহনাজ পারভীন হীরা। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী  আফরোজা শাহনাজ পারভীন হীরা বর্তমানে যুবলীগের আইন সম্পাদক পদে রয়েছেন।

হাসপাতালের সামনে তিনি সাংবাদিকদের বলেন, আজকে আমরা দেখতে এসেছিলাম আমার ক্লায়েন্ট ইসমাইল চৌধুরী সম্রাট হাসপাতালে কেমন আছেন। কিন্তু আমাদের দেখতে দেওয়া হয়নি।

তিনি বলেন, উনার শারীরিক কন্ডিশন অনেক খারাপ। গত ১০ সেপ্টেম্বর উনার হার্টে পেসমেকার লাগানোর জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ১৪ সেপ্টেম্বর একটি প্রোগ্রাম থাকার কারণে তার যাওয়া হয়নি। পরবর্তীতে দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। পরবর্তীতে তিনি অ্যারেস্ট হন।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *