হোম সংবাদ ২৪ ঘন্টা ‘আবরার হত্যাকারীদের ব্রাশফায়ার করে মৃত্যু নিশ্চিত করুন’

‘আবরার হত্যাকারীদের ব্রাশফায়ার করে মৃত্যু নিশ্চিত করুন’

29
0

আবরার হত্যাকারীদের প্রকাশ্যে ব্রাশফায়ার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জঙ্গীবাদ নির্মুলে সরকারের চলমান কর্মসূচির অন্যতম উদ্যোক্তা, ইসলামিক স্কলার মাওলানা ইয়াহ্ইয়া মাহমুদ।

চেঞ্জ টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মাওলানা ইয়াহ্ইয়া মাহমুদ বলেন, সমাজে দৃষ্টান্ত তৈরী করা দরকার। এজন্য আবরার হত্যাকারীদের এমন শাস্তি দেওয়া হোক, যাতে অন্যরা এ থেকে শিক্ষা নিতে পারে।

তিনি আরো বলেন, আবারার হত্যাকারীদের ব্রাশফায়ারে হত্যা করা হলে অন্যরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাবার আগে দশবার চিন্তা করবে। ইসলামী আইনেও অপরাধীকে প্রকাশ্যে হত্যার বিধান রয়েছে বলে জানান এই ইসলামিক স্কলার।

সমাজে মূল্যবোধ ও নৈতিকতাকে ফিরিয়ে আনতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ইসলামকে অন্তর্ভূক্ত করার দাবি জানান মাওলানা ইয়াহ্ইয়া মাহমুদ।

(29)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *