হোম জাতীয় ঢাকায় সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ
ঢাকায় সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ

ঢাকায় সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ

8
0

আজ সকালে ঢাকায় সিঙ্গাপুরগামী বিমান জরুরি অবতরণ করেছে। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে জরুরি অবতরণ করে।

বৃহস্পতিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা। তবে এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি, বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছে বলে জানান বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি টেকনিক্যাল ল্যান্ডিং করেছে। পরে ফ্লাইটির যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে ১৪৩ যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৪ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে বিমানের বিজি ০৮৪ ফ্লাইটের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী (এস২-এএইচভি)। উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করলেও ভেতরে না যাওয়ায় শাহজালালে ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *