হোম সংবাদ ২৪ ঘন্টা কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন

3
0

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে তিনজন। রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কোমল্লা এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে ওই ঘটনা ঘটে। এ সময় বুড়িচং থানার ওসিসহ চার পুলিশ আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

তিনি আরও জানান, প্রতিরক্ষা বাঁধে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুড়িচং থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। এতে তিন ডাকাত আহত হন এবং অন্যরা পালিয়ে যায়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এসআই মোজাম্মেল, এএসআই গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক। ঘটনাস্থল থেকে ৭টি মুখোশ, পিস্তল, পাইপগান, ৪ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাতদের বিরুদ্ধে থানায় ডাকাতি, খুন, অস্ত্র ও মাদকসহ ৬/৭টি মামলা রয়েছে।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *