হোম করোনা ২৪ ঘন্টায় সুস্থ ১০ হাজার, আক্রান্ত সাড়ে ৩ হাজার
২৪ ঘন্টায় সুস্থ ১০ হাজার, আক্রান্ত সাড়ে ৩ হাজার

২৪ ঘন্টায় সুস্থ ১০ হাজার, আক্রান্ত সাড়ে ৩ হাজার

0
0
1

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। ১ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু সংখ্যাও হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ৪৬৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৩ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩০৬জ। সুস্থ হয়েছেন ১০ হাজারেরও বেশি।

আজ দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *