হোম জাতীয় ২০২২ সালের জুন নাগাদ পদ্মাসেতু চুরান্তভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২০২২ সালের জুন নাগাদ পদ্মাসেতু চুরান্তভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২২ সালের জুন নাগাদ পদ্মাসেতু চুরান্তভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0
0

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: আগামী বছর জুনের মধ্যে পদ্মাসেতু নির্মাণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলাচলের জন্য উদ্বোধন করবেন।

শনিবার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের “স্ট্যাটিক লোড টেস্ট” এর জন্য পাইলট পাইল বোরিং কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন: আগামী বছর কর্নফুলী টানেলও উদ্বোধন করা সম্ভব হবে। ওই সময়েরে মধ্যে মেট্রোরেলের কাজও শেষ হবার কথা রয়েছে। বাস র‌্যাপিড ট্রানজিটের কাজও আগমী বছর উদ্বোধনের আশা করছি আমরা।

এছাড়া, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের একটি অংশ আগামী বছর সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *