সোনারগাঁও হোটেলের আগুন নিয়ন্ত্রণে
5
0
রাজধানীর সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
(5)