হোম অন্যান্য সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই
সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই

সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই

4
0

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই কূটনীতিকের মৃত্যু হয় বলে জানা যায় । সরকারি চাকরি থেকে অবসরের পরও চুক্তিভিত্তিক নিয়োগে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম আলী। গত নভেম্বরে মেয়াদ শেষে তিনি দেশে ফিরে আসেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেখক সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ মোয়াজ্জেম আলীর জন্ম ১৯৪৪ সালে সিলেটে। বড় ভাই এসএম আলী ছিলেন ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিধারী মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন।

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *