সিরাজগঞ্জে ট্রেনে আগুন, লাইনচ্যুত ৫টি বগি
37
0
সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে শীতাতপ নিয়ন্ত্রিত ২টি বগিতে আগুন ধরে এবং ৫টি বগি লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা যায় , ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অপর ৪টি বগিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন ঘটনাস্থল থেকে সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
(37)