হোম গণমাধ্যম শুভ জন্মদিন… প্রিয় এফ আই দীপু
শুভ জন্মদিন… প্রিয় এফ আই দীপু

শুভ জন্মদিন… প্রিয় এফ আই দীপু

115
0
3

আজ ২৩ শে নভেম্বর। দৈনিক যুগান্তরের বিনোদন সম্পাদক, সাংবাদিক এফ আই দীপুর জন্মদিন । এফ আই দীপু সাংবাদিকতায় ইতোমধ্যে সাহস ও দৃঢ়তার স্বাক্ষর রেখেছেন। এক যুগেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের বিনোদন সাংবাদিকতায় অনন্য ভূমিকা রেখে চলছেন। তাঁর জন্মদিনে বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল চেঞ্জ টিভি.প্রেস এর পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও ভালোবাসা।

মেধাবী এই সাংবাদিকের জন্মদিন উপলক্ষে দৈনিক যুগান্তর কার্যালয়ে চেঞ্জ টিভি পরিবারের পক্ষ থেকে একটি কেক কাটা হয়। পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয় এফ আই দীপুকে। এ সময় উপস্থিত ছিলেন যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, যুগান্তরের ফিচার সম্পাদক প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছড়াকার রফিকুল হক দাদুভাই, শিক্ষা সম্পাদক সেলিম কামাল, ইসলাম ও জীবন পাতা সম্পাদক হাফেজ আহমাদ উল্লাহ, সাহিত্য সম্পাদক জুননু রাইন, কার্টুনশিল্পী কাওসার মাহমুদ, ঘরে বাইরে পাতা সম্পাদক হিমেল চৌধুরী, সহ সম্পাদক লুবনা, তাওহীদ মাহমুদ, আলোকচিত্রী মনির হোসেন, অতিথি লেখক বিএম ইমরান ও সাইফ আহমেদ এবং যমুনা টিভির স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম রিফাত।

চেঞ্জ টিভি’র পক্ষ থেকে এ আয়োজনে উপস্থিত ছিলেন ঊর্ধতন প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের তানিম সৌরভ।

(115)

3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *