হোম শিক্ষাঙ্গন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের বৈঠক আজ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের বৈঠক আজ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের বৈঠক আজ

0
0

করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রবিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত গণমাধ্যমের কাছে তুলে ধরার কথা রয়েছে।

আগামী ১২ সেপ্টেম্বর বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খুলে দেওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার রাতে বৈঠক করে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয়।

একই দিন রাতে শিক্ষামন্ত্রী দীপু মনি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে ১২ সেপ্টেম্বর থেকেই ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে ইঙ্গিত দিয়েছিলেন।

করোনা ভাইরাস মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *