হোম অন্যান্য শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

6
0

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মোট তিন স্তরের ১১ হাজার ১৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে পাস করেছেন। বুধবার এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে স্কুল পর্যায়ে পাস করেছেন ৯ হাজার ৬৩ জন, স্কুল-২ পর্যায়ে ৬১১ জন ও কলেজ পর্যায়ে ১ হাজার ৪৫৬ জন রয়েছেন।

চেয়ারম্যান আশফাক হোসেন বলেন, বুধবার ৩টার পর থেকে চূড়ান্তভাবে পাস করা পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। এসএমএসের মধ্যে ফলাফল দেখতে ওয়েবসাইটের লিংক দেয়া থাকবে। আজ সন্ধ্যা ৬টার পর থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে বলেও তিনি জানান।

গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর ফল প্রকাশ করে এনটিআরসিএ। লিখিত পরীক্ষায় ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। ১ লাখ ২১ হাজার ৬৬০ জন ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ১০ দশমিক ৯৭ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হন।

(6)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *