হোম অন্যান্য রোবট আকৃতির বড় চোখ নিয়ে অদ্ভুত বাছুরের জন্ম
রোবট আকৃতির বড় চোখ নিয়ে অদ্ভুত বাছুরের জন্ম

রোবট আকৃতির বড় চোখ নিয়ে অদ্ভুত বাছুরের জন্ম

13
0

বিশালাকৃতির একটিমাত্র চোখ নিয়ে গাইবান্ধায় গৃহপালিত একটি গাভীর পেট থেকে বিরল ও রোবটের মতো দেখতে একটি বাছুরের জন্ম হয়েছে। স্বাভাবিক আকারের হলেও এর নাক নেই।

গতকাল দুপুরে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম নজুর বাড়িতে এই বাছুরটির জন্ম হয়।

বাছুরটির বড় আকারের একটি চোখ রয়েছে । যা দেখতে রীতিমতো ভয়ংকর। এদিকে, বাছুরটির মুখটি স্বাভাবিক স্থান থেকে উঁচু হওয়ায় গাভীর দুধ খেতে পারছে না।

বাছুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন রহমান নগর কারিগরি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কামরুল হাসান মিন্টু। তিনি জানান, ৯ ডিসেম্বর বেলা ২টায় বাছুরটি জন্মায়। এখন সুস্থ আছে সে। স্থানীয় পশু চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে গেছেন। নাক না থাকার কারণে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে বাছুরটি। আর তার দুটি চোখ একখানে। বাছুরটিকে এখন ফিডারে করে খাওয়ানো হচ্ছে।

এদিকে, বিরল আকৃতির ওই বাছুরটি দেখতে ঢল নেমেছে উৎসুক জনতার। সব বয়সের নারী-পুরুষসহ শিশুরা একনজর ওই বাছুরটিকে দেখতে ছুটছেন কৃষক নজরুল ইসলামের বাড়িতে।

গাইবান্ধা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছামাদ জানান, সাধারনত জেনেটিক্যাল সমস্যার কারনে এই ধরনের বাছুরের জন্ম হয়ে থাকে। বৈজ্ঞানিক ভাষায় একে (Congenital Malformation) বলে।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *