হোম অন্যান্য রাজধানীতে হঠাৎ অন্ধকার হয়ে ঝড়-বৃষ্টি
রাজধানীতে হঠাৎ অন্ধকার হয়ে ঝড়-বৃষ্টি

রাজধানীতে হঠাৎ অন্ধকার হয়ে ঝড়-বৃষ্টি

19
0
71

হঠাৎ অন্ধকার হয়ে রাজধানীতে ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় চারপাশ অন্ধকার হয়ে গেছে।  এর আগে আবহাওয়া অফিস জানায়, সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পশ্চিম/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

(19)

71

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *