হোম ক্রীড়া মেসির ছবিতে রেকর্ড
মেসির ছবিতে রেকর্ড

মেসির ছবিতে রেকর্ড

0
0

রেকর্ড ভাঙা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির কাছে। ফুটবল মাঠে ১৭ বছর পার করার পর এখন প্রতি ম্যাচেই কোন না কোন রেকর্ড তার করায়ত্ত হয়। মাঠের বাইরেও নানা রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। তেমনই একটি রেকর্ড গড়লেন আবারো।

গত ১১ জুলাই আন্তর্জাতিক ফুটবলে ট্রফি খরা কাটিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছেন মেসি। দেশের হয়ে এমন স্বাদ আগে পাননি ক্ষুদে জাদুকর। এই এক ট্রফি শেষে সারাবিশ্বে অভিনন্দনের জোয়ারে ভাসছেন লিও। একইসঙ্গে তোলপাড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

কোপার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যাচশেষে দীর্ঘ উদযাপন শেষে ড্রেসিংরুমে ট্রফি জড়িয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন মেসি। ওই ছবিতেই শুরু হয় হুলস্থুল। সারাবিশ্বের কোটি সমর্থক সেই ছবিতে ভালোবাসার প্রতিক্রিয়া দেখান। ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া মেসির ওই এক ছবিতে এখন পর্যন্ত লাইক পড়েছে ১৯ মিলিয়নের বেশি। অর্থাৎ প্রায় ২ কোটির কাছাকাছি! যেটি প্রতিমুহূর্তে আরো বাড়ছে। ইনস্টাগ্রামের কোন স্পোর্টস পোস্টে এত বেশি লাইক পড়েনি।

এর আগের রেকর্ডটিও ছিলো মেসির দখলে। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে মেসির করা শোকাহত পোস্টটিতে পড়ে ১৬.৪ মিলিয়ন লাইক। এর পরের অবস্থান বাস্কেটবল তারকা লেব্রন জেমসের। আরেক বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের মৃত্যুতে তার করা পোস্টটিতে প্রতিক্রিয়া জানায় সাড়ে ১৫ মিলিয়ন মানুষ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *