হোম করোনা মাহবুব উল আলম হানিফ আবারও করোনায় আক্রান্ত
মাহবুব উল আলম হানিফ আবারও করোনায় আক্রান্ত

মাহবুব উল আলম হানিফ আবারও করোনায় আক্রান্ত

0
0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার মৃদু উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য আজ সকালে নমুনা জমা দিয়েছিলেন মাহবুব উল আলম হানিফ। সন্ধ্যায় করোনা শনাক্তের ফল জানা গেছে। করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন।

তারিকুল ইসলাম টুটুল আরও জানান, মাহবুব উল আলম হানিফ দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চেয়েছেন। এর আগে ২০২০ সালের ১১ নভেম্বরে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *