হোম ক্রীড়া মারা গেলেন আম্পায়ার নাদির শাহ
মারা গেলেন আম্পায়ার নাদির শাহ

মারা গেলেন আম্পায়ার নাদির শাহ

0
0

সাবেক ক্রিকেটার এবং আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ আর নেই। আজ ভোর রাত ৩টা ৪৮ মিনিটে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিলো ৫৭ বছর। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন নাদির শাহ।

নাদির শাহর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বড় ভাই জাহাঙ্গীর শাহ বাদশা। তিনি জানান, হাসপাতালের বাকি আনুষ্ঠানিকতা শেষে নাদির শাহকে তার ধানমন্ডিস্থ বাসায় নেয়া হয়েছে। আজ বাদ জুম্মা ধানমন্ডি ৭ নম্বর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

অনেক দিন ধরেই দুরারোগ্য ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ার। মাঝে বেশ কয়েকবার দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে সর্বশেষ সপ্তাহখানেক আগে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আগে নেয়া হয় লাইফ সাপোর্টে।

বগুড়ায় বাংলাদেশ-কেনিয়া ম্যাচ দিয়ে ২০০৬ সালে শুরু আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ের পথচলা শুরু নাদির শাহের। ৬ বছরে ৩ টি-টোয়েন্টির পাশাপাশি ৪০ ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *