হোম রাজনীতি মানবিক কারণে খালেদা জিয়াকে বাসায় রাখা হয়েছে: আইনমন্ত্রী
মানবিক কারণে খালেদা জিয়াকে বাসায় রাখা হয়েছে: আইনমন্ত্রী

মানবিক কারণে খালেদা জিয়াকে বাসায় রাখা হয়েছে: আইনমন্ত্রী

0
0

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যে লোক ও যে দল দেশে বসে অশ্ব ডিম্ব পাড়ে, তারা বিদেশে গিয়ে কী করতে পারবে। খালেদা জিয়াকে মানবিক কারণে বাসায় রাখা হয়েছে। করোনা আক্রান্ত হলে তিনি চিকিৎসা নিতে হাসপাতালে যান। আর তখনই বিদেশে যাওয়ার দাবি করতে থাকেন।

সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, আপনাদের প্রমাণ করতে হবে আপনারা ভোট দিতে পারেন। ভোটের জন্য জনগণ যেমন পরিবেশ চায়, তেমন পরিবেশই দেয়া হবে। নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রকে ভয় করে না। ষড়যন্ত্রে জাতির পিতাকে হারিয়েছি। আর ষড়যন্ত্র করতে দেয়া হবে না। সব ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *