হোম অনুসন্ধান অপরাধবার্তা ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু
ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

16
0

রংপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে৷

গত ৫ নভেম্বর রংপুর সদর ধাপ মেডিকেল মোড়, রোজ হাসপাতালে প্রসূতি নাছিমা বেগমকে ভর্তি করা হয়। সেখানে সিজারে সন্তান জন্ম দেন নাছিমা। তবে রিলিজের পর পেটে প্রচণ্ড ব্যাথা নিয়ে শনিবার ফের রোজ হাসপাতালে যান নাছিমা। কিন্তু তাকে ভর্তি না করে উল্টো ফেরত দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে রংপুর মেডিকেলে ভর্তি হয় নাসিমা বেগম। এবং পুনরায় অস্ত্রোপচার হয় তার। পেট থেকে বের হয় গজ-ব্যান্ডেজ। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মারা যান নাছিমা বেগম।

তবে প্রসূতির পেটে গজ-ব্যান্ডেজ রাখার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করেছে বলে জানা যায়।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *