হোম অন্যান্য ভাসানচরে যাচ্ছে আরও ২,২৬০ রোহিঙ্গা
ভাসানচরে যাচ্ছে আরও ২,২৬০ রোহিঙ্গা

ভাসানচরে যাচ্ছে আরও ২,২৬০ রোহিঙ্গা

0
0

বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জাহাজে করে পঞ্চম দফায় ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা। বুধবার সকালে চট্টগ্রাম থেকে রোহিঙ্গাদের নিয়ে জাহাজগুলো ভাসানচরের পথে রওনা হয়।

এর আগে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প থেকে পঞ্চম দফায় ভাসানচরে যেতে উখিয়া কলেজ মাঠে ট্রানজিট পয়েন্টে জড়ো হন রোহিঙ্গারা। মঙ্গলবার সেখান থেকে থেকে দিনে দু’ভাগে ভাগ করে রোহিঙ্গাবাহী বাসগুলো চট্টগ্রামে পৌঁছায়।

প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে গেছেন। এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে যান ১ হাজার ৮০৫ জন ও তৃতীয় ধাপে দুইদিনে ২৮ ও ২৯ জানুয়ারি ৩ হাজার ২০০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর হয়।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মাঝিরা বলেন, আগের চার দফা সফল যাত্রার পর ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা স্ব-স্ব ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে নাম জমা দিচ্ছেন। ভাসানচরের পরিবেশ, থাকা খাওয়ার সুবিধা সম্পর্কে ব্রিফিং করার পর যারা যেতে রাজি হচ্ছে তাদের নিবন্ধনের মাধ্যমে ভাসানচরে স্থানান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

কক্সবাজারের আরআরআরসি কার্যালয় সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দফায় কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা।

এছাড়া ১৪ ফেব্রুয়ারি প্রথম দিন ২ হাজার ১৪ জন ও ১৫ ফেব্রুয়ারি ৮৭৯ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প ত্যাগ করে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *