হোম রাজনীতি বিএনপি-জামায়াত নেতাদের তালিকা প্রস্তুত
বিএনপি-জামায়াত নেতাদের তালিকা প্রস্তুত

বিএনপি-জামায়াত নেতাদের তালিকা প্রস্তুত

0
0
72

বিএনপি-জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে হেফাজতের সম্পৃক্ততা পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের তালিকা তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির শীর্ষ পর্যায়ে প্রায় সব নেতাই হেফাজতের এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তারা কোনো না কোনো নির্দেশনা দিয়েছেন এবং এ নির্দেশনা যেন প্রতিফলিত হয়, সে জন্য কাজও করেছেন।

সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, হেফাজতের মাধ্যমে যারা বিভিন্ন ধরনের অপকর্মে যুক্ত হয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএনপির একাধিক নেতা হেফাজত কাণ্ডের সঙ্গে জড়িত হওয়ায় পর্যায়ক্রমে তাদেরও আইনের আওতায় আনা হবে।

জানা গেছে, হেফাজত ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ শতাধিক বিএনপি নেতার একটি তালিকা তৈরি করা হয়েছে।

হেফাজতের প্রায় সব নেতারাই স্বীকার করেছেন যে, বিএনপি নেতারা হেফাজতের তাণ্ডবে উস্কানি দিয়েছিল এবং তারা হেফাজতকে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছিল।

যারা প্রত্যক্ষভাবে হেফাজতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং নাশকতার ব্যাপারে হেফাজতকে উস্কে দিয়েছেন এবং হেফাজত যেন সরকার বিরোধী অবস্থান নেয়, সে ব্যাপারে সর্বাত্মক পরামর্শ দিয়েছেন।

(0)

72

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *