হোম অন্যান্য প্রেমিকাকে বাদ দিয়ে পুতুলকে বিয়ে !
প্রেমিকাকে বাদ দিয়ে পুতুলকে বিয়ে !

প্রেমিকাকে বাদ দিয়ে পুতুলকে বিয়ে !

0
0
1

তাই প্রেমিকার উপর বিরক্ত হয়ে জীবন সঙ্গী হিসেবে মানুষের পরিবর্তে পুতুলকেই বেছে নিয়েছেন হংকংয়ের জাই তিয়াংরং নামের ৩৬ বছরের এক যুবক।

২০১৯ সালে ১০ হাজার ইউয়ানে কেনা মোচি নামের ওই পুতুলকে সম্প্রতি বিয়ে করেছেন তিনি।

এই বিয়ে নিয়ে তিয়াংরং বলেছেন, আমি মোচিকে খুব সম্মান করি। এর আগে আমার মানুষ প্রেমিকা ছিল। কিন্তু এখন আমি পুতুলের প্রতি আকৃষ্ট। যদিও আমি ওর সঙ্গে কোনদিন সম্পর্ক স্থাপন করিনি।

পুতুলকে বিয়ে করার কারণও বলেছেন হংকংয়ের ওই ব্যক্তি। বলেছেন, যখন আমি আর আমার সাবেক বান্ধবী এক সঙ্গে থাকতাম, ওর নজর আমার ফোনেই বেশি থাকত। কিন্তু মোচি আলাদা। তার সব আকর্ষণ আমাকে ঘিরেই।

জানা গেছে, ৩৬ বছরের তিয়াংরং বাবা-মায়ের সঙ্গেই থাকেন। বাবা-মা, আত্মীয় স্বজন এবং নিকট বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই ওই পুতুলকে বিয়ে করেছেন তিনি। পুতুল মোচির জন্য আইফোন-১২-সহ একাধিক উপহারও কিনেছেন ওই যুবক। পুতুলের গা নষ্ট হতে পারে এই আশঙ্কায় তিনি নিজের স্ত্রীকে চুম্বন করেননি বলেও উল্লেখ করা হয়েছে।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *