হোম জাতীয় প্রমাণিত হলে পাপুলের এমপি পদ বাতিল হবে: প্রধানমন্ত্রী
প্রমাণিত হলে পাপুলের এমপি পদ বাতিল হবে: প্রধানমন্ত্রী

প্রমাণিত হলে পাপুলের এমপি পদ বাতিল হবে: প্রধানমন্ত্রী

0
0
1

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল সম্পর্কে বলেছেন, তিনি কুয়েতের নাগরিক কি না সে বিষয়ে কুয়েতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ এ বিষয়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা তুললে সংসদ নেতা জবাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, যে সংসদ সদস্যের কথা বলা হয়েছে সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নমিনেশন চেয়েছিল আমি দেইনি। সে স্বতন্ত্র সংসদ সদস্য। নির্বাচনে ওই সিট জাতীয় পার্টিকে দিয়েছিলাম। জাতীয় পার্টির নোমান নমিনেশন পেয়েছিল। সে নির্বাচন করেনি ওই লোক জিতে আসে।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *