হোম সংবাদ ২৪ ঘন্টা ‘পেটে ক্রিম মাখলে বাচ্চা হবে, ত্বক ফর্সা হবে’ ক্ষমা চাইলেন তরুণী
‘পেটে ক্রিম মাখলে বাচ্চা হবে, ত্বক ফর্সা হবে’ ক্ষমা চাইলেন তরুণী

‘পেটে ক্রিম মাখলে বাচ্চা হবে, ত্বক ফর্সা হবে’ ক্ষমা চাইলেন তরুণী

0
0

যেসব কালো মেয়ে এই ক্রিম মাখবে তারা ফর্সা হয়ে যাবে। চোখ ট্যারা থাকলে সোজা হয়ে যাবে, সর্বোপরি পেটে এই ক্রিম মাখলে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হবে।

বাংলাদেশের এক তরুণী অনলাইন মার্কেটিং-এর জন্য ফেসবুক লাইভে একটি ক্রিম নিয়ে এসে তার কার্যকারিতে বর্ণনা করতে গিয়ে এসব কথা বলেন।

লাইভ ভিডিওর একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি খেয়াল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের। এরপরই তরুণী তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে একটি ভিডিও দেয়। যেখানে তিনি তার ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, আমার বক্তব্যের জন্য ক্ষমা চাইছি। ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না। আমি সাইবার আইন মেনে চলবো।

পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ জানিয়েছে, সাবু শপের মালিক আগের লাইভের ভিডিওর আপত্তিকর অংশের জন্য নিজের ভুল বুঝতে পেরেছেন ও সম্মানিত নেটিজেনদের কাছে ক্ষমা চেয়েছেন। দয়া করে কেউ এসব নিয়ে ট্রল করে বা বাজে কমেন্ট করে অনলাইন দূষিত করবেন না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *