হোম ক্রীড়া পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন ড্যারেন স্যামি
পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন ড্যারেন স্যামি

পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন ড্যারেন স্যামি

36
0

অবশেষে ড্যারেন স্যামির কাঙ্খিত স্বপ্ন সফল হতে চলেছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অবদান রাখায় বেসামরিক পুরস্কারে ভূষিত করার পাশাপাশি ড্যারেন স্যামিকে সম্মানিত নাগরিকত্ব দিতে যাচ্ছে দেশটি। আগামী মাসে দেশটির রাষ্ট্রপতি ড. আরিফ আলভি নাগরিকত্ব ও পুরস্কার তুলে দেবেন ড্যারেন স্যামির হাতে। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে পাকিস্তানের এমন সম্মান পেতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ক্রিকেটার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় জানিয়েছে, পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি আগামী ২৩ মার্চ ড্যারেন স্যামির হাতে সম্মানিত নাগরিকত্ব ও বেসামরিক পুরস্কার তুলে দেবেন।

পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলছেন এ ক্যারিবীয় ক্রিকেটার। পঞ্চম পিএসএল খেলতে এসে ড্যারেন স্যামি পাকিস্তানের নাগরিকত্ব চেয়ে আবেদন করেন। ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাভেদ আফ্রিদী স্যামির এ প্রস্তাব বোর্ড প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন এবং তাকে নাগরিকত্ব দিতে অনুরোধও করেন।

(36)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *