হোম রাজনীতি ‘নীতি ও আদর্শ মেনে চললে সে দল গন্তব্যস্থলে পৌঁছাবেই’
‘নীতি ও আদর্শ মেনে চললে সে দল গন্তব্যস্থলে পৌঁছাবেই’

‘নীতি ও আদর্শ মেনে চললে সে দল গন্তব্যস্থলে পৌঁছাবেই’

7
0

‘নীতি ও আদর্শ মেনে চললে সে দল গন্তব্যস্থলে পৌঁছাবেই। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করব। তিনি যে নীতিতে বিশ্বাসী ছিলেন তা মেনে চলব। তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব।’

শুক্রবার (২০ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দু’দিন ব্যাপী আওয়ামী লীগের ২১ তম সম্মেলনের উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন ।

তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ের কাউন্সিলের মধ্যে দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। ইতোমধ্যে ২৯ টি জেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাকি সব জেলায় খুব দ্রুত সম্মেলন শেষ করা হবে।’  বলেন, ‘স্বাধীন হওয়ার পর মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছিলেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশ হতো।’

সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। মূল অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। এবং বাংলাদেশ সৃষ্টির আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *