হোম অনুসন্ধান অপরাধবার্তা নিউইয়র্কে পাঠাও’র সহপ্রতিষ্ঠাতা খুন !
নিউইয়র্কে পাঠাও’র সহপ্রতিষ্ঠাতা খুন !

নিউইয়র্কে পাঠাও’র সহপ্রতিষ্ঠাতা খুন !

0
0

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ নিউইয়র্ক এ খুন হয়েছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ম্যানহাটনের নিজস্ব অ্যাপার্টমন্টে থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাহিমের খোঁজ না পেয়ে তার বোন হেল্পলাইন ৯১১-এ ফোন করলে পুলিশ ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে গিয়ে ফাহিমের খণ্ডিত মরদেহ পায়। মরদেহের পাশে একটি বৈদ্যুতিক করাতও পাওয়া গেছে।

নিউইয়র্ক পুলিশের মুখপাত্র সার্জেন্ট কার্লোস নিভেস বলেন, আমরা একটি খণ্ডিত মরদেহ পেয়েছি। মাথা, দুই হাত, দুই পা- সব শরীর থেকে আলাদা করা ছিল। তবে সবকিছুই ঘটনাস্থলে পড়ে ছিল।

তিনি আরো বলেন, হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের চেস্টা করছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ জানায়, যে অ্যাপার্টমেন্টে মরদেহ পাওয়া গেছে তা গত বছর সাড়ে ২২ লাখ ডলারে কিনেছিলেন ফাহিম।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *