হোম অন্যান্য দুদকের অনুসন্ধান নিয়ে সিদ্দিকী নাজমুলের স্ট্যাটাস
দুদকের অনুসন্ধান নিয়ে সিদ্দিকী নাজমুলের স্ট্যাটাস

দুদকের অনুসন্ধান নিয়ে সিদ্দিকী নাজমুলের স্ট্যাটাস

22
0
অবৈধ সম্পদের মালিক এরকম অনেকের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করেছেন। তবে এবার দুদকের অনুসন্ধানে আসতে যাচ্ছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এবং এবিষয়ে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। তার ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো। ছাত্রলীগের দায়িত্ব ছেড়েছি প্রায় চার বছর, এতদিন যাবত দেশের বাহিরেই থাকি, মাঝখানে ছাত্রলীগের সম্মেলনে এবং জাতীয় সংসদ নির্বাচনের সময় সব মিলিয়ে তিন,চার মাস দেশে ছিলাম। দায়িত্বে থাকার সময় টেন্ডার, চাঁদা, তদবির, কমিটি বানিজ্য কোনটিই করিনি।
তারপরও দুদক অনুসন্ধান চালাচ্ছেন অবৈধ সম্পদের খোঁজে। কোন অন্যায় না করে এত বড় কষ্টের দায় কেন নিতে হচ্ছে জানিনা । কষ্ট পাচ্ছিনা নিজের প্রতি ঘৃণা হচ্ছে। এই চার বছরে ধার করেছি প্রায় অনেক টাকা আমার পাওনাদারও আছেন আমার ফ্রেন্ডলিস্টে। তাদের কাছ থেকে সময় নিয়েছি ফেরত দিবো বলে তারাও ত্যাক্ত বিরক্ত আমার প্রতি। তবে কি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক ছিলো এই কারনেই আমার শাস্তি ? সম্রাট ভাই আমাকে আদর করতো, স্নেহ করতো, রাজনীতির মাঠেই তার সাথে আমার সম্পর্ক হয়েছিলো।
সম্রাট ভাইয়ের সাথে সম্পর্ক ছিলো এই কারনে দুদক আমার বিরুদ্ধে অনুসন্ধান চালালে অনেক এম পি, মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের তো তাহলে যাবজ্জীবন কারাদন্ড হবে কারন……………………………………….. # প্রায় সব্বাই দুধে ধোয়া তুলসিপাতা #
লেখক, সিদ্দিকী নাজমুল আলম সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।

(22)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *