হোম গণমাধ্যম টেলিভিশনে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করা যাবে না: তথ্যমন্ত্রী
টেলিভিশনে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করা যাবে না: তথ্যমন্ত্রী

টেলিভিশনে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করা যাবে না: তথ্যমন্ত্রী

0
0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, টেলিভিশনে প্রতারণামূলক কোনও বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মোজাফফর হোসেনের (জামালপুর-৫) প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বলেন, বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিত্সা এবং এই সংক্রান্ত প্রতারণামূলক কোনও বিজ্ঞাপন প্রচার করে না। বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা ও তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় জারিকৃত নির্দেশনা অনুসরণ করে থাকে।

মোজাফফর হোসেন জানতে চান, দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোয় বিভিন্ন হারবাল, ইউনানী ও হোমিও চিকিত্সায় এমন বিজ্ঞাপন প্রচার হচ্ছে যেন এমন কোনও রোগ নাই যা তাদের ওষুধে ভালো হয় না। প্রতারণামূলক এসব বিজ্ঞাপনের প্রচার বন্ধ করাসহ বিজ্ঞাপন দাতাদের আইনে সোপর্দ করার কার্যকরী কোনও উদ্যোগ নেওয়া হবে কিনা? উত্তর না- সূচক হলে, তার কারণ কী ?

জবাবে মন্ত্রী বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ ও ঔষধ জাতীয় পণ্য, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদির বিজ্ঞাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়পত্র বিজ্ঞাপনদাতার কাছে আছে কিনা তা নিশ্চিত হতে হবে। অন্য টেলিভিশন চ্যানেলে এ ধরনের বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে কোনও অভিযোগ পাওয়া গেলে  অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *