হোম রাজনীতি টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

0
0

গাজীপুরের টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন থানা যুবদলের আহ্বায়ক ভিপি আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন।

থানা যুবদলের সদস্য সচিব সাজেদুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম কাজল, জসিম উদ্দিন, আলমগীর হোসেন ভাসানী, প্রকৌশলী মনির হোসেন, আব্দুর রহমান বাবু, তানভীর রাজন, জাকির হোসেন, সাগর হোসেন, থানা যুবদলের সদস্য সেলিম বেপারী, সাইদুল ইসলাম জনি, দিপু, আরিফুর রহমান, আনিসুর রহমান, লিপু, লোকমান হোসেন, সালাউদ্দিন ফরাজি, ইমরান হোসেন, সোবহান জিন্নাহ, সাইদুল ইসলাম সুমন, কামাল হোসেন, মোসাব্বের হোসেন টিটু, বিল্লাল হোসেন, ফয়সাল আহমেদ পাপনসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।

পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *