হোম রাজনীতি জামায়াতের দলছুটদের নতুন পার্টির আত্মপ্রকাশ
জামায়াতের দলছুটদের নতুন পার্টির আত্মপ্রকাশ

জামায়াতের দলছুটদের নতুন পার্টির আত্মপ্রকাশ

598
0
4

সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে আহবায়ক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান মন্জুকে সদস্য সচিব করে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে ।

গত এক বছর আগে তারা জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটি প্লাটফর্মের মধ্য দিয়ে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলো। আজ রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে এক আত্মপ্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে নতুন দল সম্পর্কে সামগ্রিক তথ্য উপস্থাপন করেন সংগঠকরা ।

নতুন দলে মানবতাবিরোধী অপরাধে অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে করা হয়েছে যুগ্মআহবায়ক। সংবাদ সম্মেলনে ২২২ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছে তারা।

এ কমিটি আগামী ১ বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক শীর্ষ নেতা বলেন, মন্জু দল থেকে বহিষ্কৃত হয়েছেন । বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি এখন যেকোন সংগঠন বা দল গঠন করতে পারেন, এ  নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই ।

 

(598)

4

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *