হোম করোনা ছেলের ওষুধের জন্য ডাক্তারের পা ধরলেন মা
ছেলের ওষুধের জন্য ডাক্তারের পা ধরলেন মা

ছেলের ওষুধের জন্য ডাক্তারের পা ধরলেন মা

0
0

ভারতের করোনা পরিস্থিতিতে বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি দেখে আঁতকে উঠেছেন সবাই।

ভিডিওতে দেখা গেছে, করোনায় আক্রান্ত ছেলের জন্য রেমডেসিভির চেয়ে চিকিৎসকের পা জড়িয়ে ধরেছেন এক মা। জিনিউজ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নয়ডায়।

জানা গেছে, রিঙ্কি দেবী নামে এক নারীর ছেলে করোনায় আক্রান্ত। নয়ডার সেক্টর ৫১-র এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তার ছেলে। প্রয়োজন জীবনদায়ী ওষুধ রেমডেসিভির। হাসাপাতালের চিকিৎসকদের কাছে ছিল না সেই ওষুধ। তাকে জানান হয়, চিফ মেডিকেল অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে রেমডেসিভির। শুনে রিঙ্কি দেবী দৌড়ে যান সেখানে। কিন্তু সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে মেলেনি সেই ওষুধ। অবশেষে উপায় না পেয়ে ওই মা চিফ মেডিকেল অফিসারের পায়ে ধরে কাতর অনুরোধ করেন, ‘আমার ছেলে মরতে বসেছে, আমায় ওষুধটা দেবেন দয়া করে’।

এসময় চিফ মেডিকেল অফিসার দীপক ওহরি তার প্রেসক্রিপশন দেখেন। কিন্তু, রেমডেসিভিরের মজুত না থাকায় তাকে সাহায্য করতে পারেননি।

উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বজুড়ে দৈনিক করোনায় আক্রান্তের হারে সবার উপরে রয়েছে ভারত। দেশটিতে আট দিন ধরে তিন লাখের বেশি করে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। এর আগে ১৫ এপ্রিল থেকে ভারতে প্রতিদিন করোনায় আক্রান্ত হয় দুই লাখের বেশি জন। মৃত্যু হচ্ছে হাজার হাজার।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *