হোম অনুসন্ধান অপরাধবার্তা চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণ
চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে  গণধর্ষণ

চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণ

10
0

আশুলিয়ায় পোশাক করাখানায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৮ বছর বয়সের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকা থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।

সোমবার দিবাগত রাতে তৈয়বপুর এলাকায় শান্তর বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। গতকাল রাতেই আশুলিয়া থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

আটকরা হলেন- আকবর হোসেন (২৩), বাড়ির মালিক শান্ত (২১), মাহিদ (২৩), ইমরান (২০), রবিন (২৪) ও আজিমউদ্দিন মোল্লাহ (২৩)।

গণধর্ষণের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানায়, সোমবার রাতে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আজ সকালে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আকবর হোসেন, বাড়ির মালিক শান্ত, মাহিদ, ইমরান এ গণধর্ষণের ঘটনা ঘটায় ও রবিন, আজিমউদ্দিন মোল্লাহ তাদের সহযোগিতা করেন।

তিনি বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। গণধর্ষণের শিকার তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের (ওসিসি) তে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *