হোম অনুসন্ধান অপরাধবার্তা কাউন্সিলর রাজীবের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর
কাউন্সিলর রাজীবের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর

কাউন্সিলর রাজীবের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর

3
0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা করেছে আদালত। অস্ত্র মামলায় ৭ দিন ও মাদক মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রবিবার রাতে শুনানি শেষে বিচারক ইয়াসমিন আরা এ আদেশ দেন।

রোববার রাতেই অস্ত্র ও মাদক আইনে রাজধানীর ভাটারা থানায় মামলা দু’টি দায়ের করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা কাউন্সিলর রাজীবকে শনিবার রাতে গ্রেফতারের সময় ওই বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। জানা যায়, মুলত ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *