হোম রাজনীতি কর্মসূচি ঠিক করতে বিএনপির যৌথ সভা দুপুরে
কর্মসূচি ঠিক করতে বিএনপির যৌথ সভা দুপুরে

কর্মসূচি ঠিক করতে বিএনপির যৌথ সভা দুপুরে

0
0

দলীয় পরবর্তী কর্মসূচি নির্ধারনে যৌথ সভা ডেকেছে বিএনপি।  বুধবার দুপুর ১ টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে।  

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

যৌথ সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সভায় বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন।  এছাড়া অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, গুরুতর অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে করণীয় এবং পরবর্তী কর্মসূচি কী হবে তা ঠিক করতে এ সভা ডাকা হয়েছে।

এর আগে রোববার বিএনপির স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আরও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *