হোম ক্রীড়া করোনার কারণে আইপিএল বন্ধ হবেনা: শাহরুখ খান
করোনার কারণে আইপিএল বন্ধ হবেনা: শাহরুখ খান

করোনার কারণে আইপিএল বন্ধ হবেনা: শাহরুখ খান

13
0

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়েছে ভারত। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সবধরনের খেলা বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইতিমধ্যে এই ভাইরাসকে ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘অবহিত বিপর্যয়’ ঘোষণা করেছে ভারত সরকার।

যার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে ভারতের জমজমাট  ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। পিছিয়েছে ১৭ দিন ,আগামী ১৫ এপ্রিল নিয়ে যাওয়া হয়েছে এবারের আইপিএল। এ ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, সময়ে কুলিয়ে উঠতে না পারলে কাটছাঁট করেই হবে এবারের আইপিএল।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের বিশ্বাস বর্তমানের অচলাবস্থা কেটে শিগগিরই এবং পুরোদমেই হবে আইপিএলের ১৩তম আসর। শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে এ আশাবাদ ব্যক্ত করেন শাহরুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, মাঠের বাইরে সব ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে দেখা করে দারুণ সময় কাটল। বিসিসিআই এবং আইপিএলের ডাকে হওয়া বৈঠকে আমাদের সবার অবস্থান জানতে চাওয়া হয়েছিল। অবশ্যই খেলোয়াড়, দর্শক এবং টিম ম্যানেজমেন্টের নিরাপত্তাই সবার আগে। সরকার এবং স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে হবে।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *