এখন থেকে প্রাইমারিতে সভাপতির যোগ্যতা ডিগ্রি পাশ
12
0
এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কমিটির সভাপতি হতে যোগ্যতা হিসেবে ডিগ্রি পাশ লাগবে বলে নতুন নীতিমালা প্রকাশিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা বেগম স্বাক্ষরিত নীতিমালাটি প্রকাশ করা হয়েছে। প্রাইমারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি গঠনে নতুন এ নীতিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
নতুন নীতিমালায় ১১ সদস্যের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ হবে ৩ বছর। কমিটির সদস্য সচিব থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এছাড়া শিক্ষক প্রতিনিধি থাকবেন একজন। বিদ্যালয়ের জমিদাতা বা তার উত্তরাধিকারীদের মধ্য থেকে সদস্য থাকবেন একজন। আর উপজেলা শিক্ষা অফিসারের সিদ্ধান্তে এ সদস্য মনোনীত হবেন।
এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়ে এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য বা পৌর এলাকার ওয়ার্ড কমিশনার বা সিটি করপোরেশন এলাকার কাউন্সিলর সদস্য থাকবেন।
(12)
tags:
প্রাথমিক অধিদপ্তর