হোম রাজনীতি ‘আমরা রোহিঙ্গাদের মানবেতর অবস্থায় রাখতে চাই না’
‘আমরা রোহিঙ্গাদের মানবেতর অবস্থায় রাখতে চাই না’

‘আমরা রোহিঙ্গাদের মানবেতর অবস্থায় রাখতে চাই না’

0
0

‘যতদিনই তারা এখানে থাকেন না কেন, মানুষের মতো যাতে থাকতে পারেন। আর বাংলাদেশকে যেন সারাবিশ্ব বলতে পারে অতিথিদেরকে, উদ্বাস্তুদেরকে কী মর্যাদায় রাখতে হয়, সেই মর্যাদায় তারা রাখতে জানে। সেজন্যই ভাসানচর তৈরি করা হয়েছে’।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ডেভেলপমেন্ট প্লানিং এক্সপেরিয়েন্সেস ইন বাংলাদেশ (ফ্লোয়িং অ্যা প্ল্যানড পথ অব গ্রোথ উইথ অ্যা ভিশন)’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক ।

মন্ত্রী  বলেন, আমরা রোহিঙ্গাদেরকে সেই মানবেতর অবস্থায় রাখতে চাই না। সেজন্য প্রধানমন্ত্রী ভাসানচরে তাদেরকে জায়গা করে দিয়েছেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা কিন্তু উদ্বাস্তু। তারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নন। তাদেরকে নিজ দেশে (মিয়ানমারে) ফিরে যেতে হবে। তারা ফিরে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক সুযোগ-সুবিধাগুলো যেন এই রোহিঙ্গারা পান। তারা যেন রেডি টু মুভ (ফিরে যাওয়ার জন্য প্রস্তুত) থাকে, তাদের যা যা প্রয়োজন সেটাও যেন পায়।

এটা কিন্তু কেউ করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা করেছেন। আপনারা যদি শরণার্থী, উদ্বাস্তুদের ইতিহাস দেখেন- তারা ক্যাম্পে বসবাস করেন, মানবেতর জীবনযাপন করেন। আজকে প্রধানমন্ত্রী সেই ধারণার পরিবর্তন করে দিয়েছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *