fbpx
হোম রাজনীতি আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

0

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল শেষ হয়েছে। এই অধিবেশনের সিংহভাগ সময় ক্ষমতাসীন বিএনপি সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী আমলের শেখানো বুলিই ব্যবহার করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বারবার জামায়াত-শিবির ও বিএনপিকে ‘রাজাকার’ বলত। ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই বিএনপিই এখন ক্ষমতায় গিয়ে জামায়াত-শিবিরকে ‘রাজাকার’ বলছে! তারা ভুলে গেছে যে, কিছুদিন আগেও আওয়ামী লীগ জামায়াত-শিবিরের পাশাপাশি বিএনপিকেও ‘রাজাকার’ বলত। শুনেছিলাম, ‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ’। বিএনপিকে দেখে মনে হচ্ছে—যে-ই ক্ষমতায় যায়, সেই ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ হয়ে ওঠে। বাস্তবতা হলো, আওয়ামী লীগের মতোই এখন একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি।”মহান মে দিবস উপলক্ষে ‘শ্রমিক জাগপা’ আয়োজিত ‘শ্রমিক জনতার ডাক, গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন।জাগপা মুখপাত্র বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব পবিত্র সংসদে বলেছেন যে, নির্বাচন যাতে বিলম্বিত না হয়, সেজন্য বিএনপি ‘জুলাই জাতীয় সনদে’ আপস করেছে। তাঁর কথায় এটিই প্রমাণিত হয়েছে যে—জুলাই সনদ গুরুত্বপূর্ণ নয়, বরং যেকোনো মূল্যে দ্রুত ক্ষমতায় আরোহণই ছিল বিএনপির মূল লক্ষ্য। তাঁর বক্তব্যে আরও স্পষ্ট হয়েছে যে, ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’-ভোটের পক্ষে মিথ্যা প্রচারণা চালিয়েছিলেন।”

রাশেদ প্রধান আরও বলেন, “আজকের এই মহান মে দিবসে আমাদের শপথ নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে দেশ ও প্রবাসের শ্রমিক ভাই-বোনেরা যেভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, আমাদের আবারও সেই একই স্পৃহা নিয়ে নতুন একটি গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা আর কোনো নতুন ফ্যাসিবাদ বরদাস্ত করব না।”

আজ ১ মে ২০২৬, শুক্রবার সকাল ১১টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় মে দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি সিরাজুল ইসলাম প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *