Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬
বঙ্গাব্দঃ ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু ছবির ক্যাপশন: পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় একটি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে বলে। তবে আহত ও নিহদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। 
বিষয়টি নিশ্চিত করেছেন মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু। তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত ঘটে। যারা নিহত হয়েছেন তারা কিশোর ও তরুণ। বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে বিকেলে বেশ কয়েকজন বৃষ্টির মধ্যে পড়ে বিলের একটি টঙ ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং তিনজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ টঙ ঘরেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে আশপাশে এলাকার মানুষ টের পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম এলাকা। পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।






ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ