ঢাকা •
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬
বঙ্গাব্দঃ ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
ছবির ক্যাপশন: জনীকান্ত ছবির ক্যাপশন: জনীকান্ত
ad728


দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত 'জেলার ২' প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। গত ১৫ অক্টোবর মুক্তি পাওয়া এই গ্যাংস্টার ড্রামা প্রথম দিনেই বিশ্বব্যাপী ১২৫ দশমিক ২৫ কোটি রুপি সংগ্রহ করেছে। তবে ভারতের অভ্যন্তরীণ বাজারে ছবিটি রজনীকান্তের নিজেরই আগের ছবি 'কুলি'-র ওপেনিং রেকর্ড ছুঁতে পারেনি, যা ভক্তদের মধ্যে কিছুটা আক্ষেপের জন্ম দিয়েছে।
ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে 'জেলার ২'-এর নেট আয় দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৭০ কোটি রুপি এবং গ্রস সংগ্রহ হয়েছে ৭০ দশমিক ২৫ কোটি রুপি। এর বিপরীতে রজনীকান্তের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'কুলি' প্রথম দিনে ভারতে ৬৫ কোটি রুপি নেট আয় করে তার ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছিল, যা এখনো অক্ষত রয়েছে।
আন্তর্জাতিক বাজারে ছবিটি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ওভারসিজ মার্কেট থেকে প্রথম দিনেই ৫৫ কোটি রুপি সংগ্রহ করেছে 'জেলার ২', যা বিশ্বব্যাপী মোট গ্রস কালেকশনকে ১২৫ দশমিক ২৫ কোটি রুপিতে নিয়ে গেছে।
ভাষাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ছবিটির আয়ের সিংহভাগ এসেছে তামিল সংস্করণ থেকে। তামিলনাড়ু ও সংলগ্ন অঞ্চলে ৯ হাজার ৩২৬টি শো থেকে এই সংস্করণটি ৪৩ দশমিক ৩৫ কোটি রুপি ঘরে তুলেছে। দ্বিতীয় অবস্থানে থাকা তেলুগু সংস্করণ ২ হাজার ৭৯২টি শো থেকে ১২ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে। তবে উত্তর ভারতের বাজারে পিভিআর-আইনক্সের সঙ্গে ওটিটি উইন্ডো সংক্রান্ত বিরোধের জেরে হিন্দি সংস্করণের মুক্তি কিছুটা ব্যাহত হয়েছে। তারপরও ৪ হাজার ৩৭১টি শো থেকে হিন্দি ভার্সন ৩ দশমিক ৫০ কোটি রুপি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। কন্নড় সংস্করণ থেকে যোগ হয়েছে শূন্য দশমিক ৩৫ কোটি রুপি।
সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারানের প্রযোজনায় নির্মিত 'জেলার ২'-এ রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন রামিয়া কৃষ্ণান, এস জে সুরিয়া, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু ও মিঠুন চক্রবর্তীর মতো তারকা শিল্পীরা। সমালোচক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং দর্শকদের বিনোদনের চাহিদা পূরণে সফল হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।





ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ