Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬
বঙ্গাব্দঃ ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

নগর পরিকল্পনায় হকারসহ শ্রমজীবী মানুষদের জীবন জীবিকার নিশ্চয়তা থাকতে হবে।

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছবির ক্যাপশন: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কেন্দ্রীয় কমিটি
২৭/৮/এ, তোপখানা রোড, সেগুনবাগিচা, 
ঢাকা ১০০০।
প্রেসবিজ্ঞপ্তি   ১০ নভেম্বর ২০২৬
হকার্স ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সাইফুল হক 
জীবিকা বিকল্প ব্যবস্থা না করে মীরপুর অঞ্চলে বেপরোয়া হকার উচ্ছেদ বন্ধ করুন। 
বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পরিকল্পিতভাবে হকারদের বসার ব্যবস্থা করুন।
নগর পরিকল্পনায় হকারসহ শ্রমজীবী মানুষদের জীবন জীবিকার নিশ্চয়তা থাকতে হবে।

আজ দুপুরে বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ঢাকার মিরপুরে বেপরোয়াভাবে হকার উচ্ছেদের চলমান অভিযান বন্ধ করার আহবান জানিয়েছেন এবং বলেছেন  হকার উচ্ছেদের নামে হাজার হাজার পরিবারের জীবিকার ওপর সরাসরি আঘাত করা হয়েছে। ফলে এসব পরিবার চরম অসহায় ও বিপর্যস্ত অবস্থায় পড়েছে, অনেক পরিবার অনাহার ও মানবেতর জীবনযাপনের ঝুঁকিতে পড়েছে।ঢাকা সিটি করপোরেশন এর প্রশাসকদেরকে এই গুরুতর বিষয়টি বিবেচনায় নেয়া প্রয়োজন। 

তিনি বলেন, হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।  তিনি বলেছেন, পূর্ণাঙ্গ ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত সাময়িকভাবে তাদের জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। এ লক্ষ্যে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে হকারদের বসার অনুমতি দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সাইফুল হক বলেন, হকারদের উচ্ছেদ করে সমস্যার সমাধান হবে না, বরং তাদের জীবিকা ও পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেই একটি মানবিক ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন,  হকারসহ শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষ এই মহানগরের গুরুত্বপূর্ণ অংশ। নগর পরিকল্পনায় এই মানুষদের জীবন জীবিকার নিশ্চয়তা থাকতে হবে।

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা হযরত আলী, বাংলাদেশ হকার্স ইউনিয়নের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসিরুদ্দিন, সংগঠনের নেতা মোক্তার হোসেন,  ইসমাইল হোসেন, মোহাম্মদ হান্নান মজুমদার , মোঃ ইসলাম প্রমুখ।
 
বার্তা প্ররক
মীর মোফাজ্জল হোসেন মোশতাক 
মোবাইল  ০১৭১১৫ ৭৯৭০৪

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ