ঢাকা •
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬
বঙ্গাব্দঃ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দোকানে বসে থাকা এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে স্থানীয় নানা অনিয়ম ও অপরাধের খবর প্রকাশ করতেন। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে লুৎফুজ্জামান তেলনজিয়া বাজারের একটি দোকানে চা খেয়ে বের হয়ে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় দুই যুবক চায়ের দোকানে এসে সিগারেটের চায় এবং হঠাৎ লুৎফুজ্জামানকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে।
গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে আক্রমণকারীরা দ্রুত দৌড়ে গিয়ে কিছু দূরে রাখা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মোট পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে রওনা দেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে এটিকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, লুৎফুজ্জামানকে এর আগেও নিশানা করা হয়েছিল। গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেছিল।










ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ