জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ আস্ফালন শুরু করেছে। দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটিয়ে তারপর জানুয়ারি মাসে জাগপার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আজ ১৪ নভেম্বর ২০২৬ (শনিবার) সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাগপার জাতীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, জানুয়ারি মাসের ২ তারিখ আমাদের জাতীয় সম্মেলন। সম্মেলনের আগে দিল্লি ও আওয়ামী ষড়যন্ত্র রুখে দিতে হবে। নানা দলের নানা মত ও নানা পথ থাকতে পারে, কিন্তু সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে আমরা সকল দল একমত। জাতীয় ঐক্যের মাধ্যমে আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ।
প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সামস মিলন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক শামসুদ্দিন, যুব জাগপা সহ-সভাপতি শামীম আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আবু নাসের, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ওসমান গনি প্রমুখ