ঢাকা •
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬
বঙ্গাব্দঃ ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেশ ধ্বংস করা বিএনপির আরেক নাম আওয়ামী লীগ ------জাগপা

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
ছবির ক্যাপশন: জাগপা ছবির ক্যাপশন: জাগপা
ad728


‎
‎ভারতের কোলে বসে দেশ ধ্বংস করা বিএনপির আরেক নাম এখন আওয়ামী লীগ মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেছেন, সম্প্রতি বিএনপি সরকারের এমপি-মন্ত্রীদের বক্তব্য প্রমাণ করে ভারতের প্রতি আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালন করতে ইচ্ছুক বিএনপি সরকার।
‎
‎তিনি  আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় পল্টনস্থ মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে 'জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান এর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
‎
‎
‎জাগপার সাধারণ সম্পাদক বলেন,  আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপির সাথে ভারতীয় সরকারের গোপন চুক্তি অনুযায়ী সারাদেশে আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে। শুধু তাই নয় বিএনপি সরকার বিরোধী দলের উপর দায় চাপাতে আওয়ামী লীগের নাশকতামুলক কর্মকান্ডকে দৃষ্টি প্রতিবন্ধীদের মতো এড়িয়ে যাচ্ছেন।  
‎
‎
‎তিনি আরো বলেন, ভারতের সাথে বন্ধুত্ব মানেই বিএনপি -আওয়ামী লীগের গোলামী। নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তের পাশেই নতুন সেনাঘাঁটি নির্মাণ করছে। ভারত বাংলাদেশকে নেতা ও সেনা শূণ্য করতে আবারও পুরনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।  দেশবাসী হুশিয়ার থাকবেন। 
‎
‎তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্য ও অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু জুলাই পরবর্তী সরকার এখনো বৈষম্য ও অগণতান্ত্রিক ব্যবস্থা পথে হাটতে শুরু করেছেন। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। অন্যথায় আপনাদের খোঁড়া গর্তে আপনাদের পড়তে হবে।
‎
‎জাগপা ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান,  বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় জেলা জাগপা সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, রংপুর মহানগর সভাপতি মাছুম বিল্লাহ, যুব জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ