Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬
বঙ্গাব্দঃ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঐক্যের আলাপ পজিটিভ, কিন্তু সরকারের ৮ মাসের ইতিহাস বিশ্বাসযোগ্যতার নয় — হাসনাত কাইয়ূম

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
চলমান রাজনৈতিক সংকট এবং জননিরাপত্তা: সরকারের দায়; আজকের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা: দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জননিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে ‘চলমান রাজনৈতিক সংকট এবং জননিরাপত্তা: সরকারের দায়; আজকের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, বিকাল ৪টায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে (মেহেরবা প্লাজা, তোপখানা রোড, ঢাকা) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দলের সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, "সংকট উত্তরণে জাতীয় ঐক্যের আলাপ নিঃসন্দেহে পজিটিভ ও সময়োপযোগী। কিন্তু বিগত ৮ মাসে সরকারের কর্মকাণ্ডের যে ইতিহাস, তা মোটেও জনগণের কাছে বিশ্বাসযোগ্যতার নয়।"

​তিনি আরও বলেন, দেশে জননিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান রাজনৈতিক সংকট নিরসন করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সরকারের নিষ্ক্রিয়তা ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গড়িমসির কারণে আজ সাধারণ মানুষের জানমাল অনিরাপদ হয়ে পড়েছে। 

দলের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া বলেন হাসিনা যদি ফিরতে চান, সরকারের বলা উচিত আলহামদুলিল্লাহ। হাসিনা যদি বলেন একটা প্লেন পাঠানোর জন্য, সরকারের উচিত বলা ১০০ প্লেন পাঠাবো। আপনার সকল সাঙ্গপাঙ্গ সহ আপনাকে এনে আপনাদের অপরাধের বিচার সম্পন্ন করবো।

দলের নির্বাহী কমিটির সদস্য লামিয়া ইসলাম বলেন, আজকে গোপালগঞ্জের সকল নাগরিক সুবিধা স্থগিত করা হয়েছে। এভাবে একটি জেলার সব নাগরিককে অপরাধী করা, আলাদা করে দেয়া, নাগরিক সুবিধা বঞ্চিত করার অধিকার সরকারের নাই।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য অলিউল হক ওলি, লামিয়া ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মনোয়ারা রহমান, আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন, পরিবেশ বিষয়ক সম্পাদক ইবনুল সাঈদ রানা প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনা করেন দলের সদস্য রোকন রকি। 

বক্তারা অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও নৈরাজ্য দমনে সরকারকে দৃশ্যমান ও সঠিক ভূমিকা পালনের আহ্বান জানান।

বার্তা প্রেরক:
এহসান আহমেদ

মিডিয়া সম্পাদক
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
মেহেরবা প্লাজা (১০-বি), ৩৩ তোপখানা রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: +880 1515-687633

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ