২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর যে গণহত্যা চালানো হয়েছিল, জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন অনুযায়ী তাতে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। দুই বছরের বেশী পেরিয়ে গেলেও শহীদ পরিবারগুলো এখনো পূর্ণ বিচার দেখেনি। পলাতক প্রধান আসামিকেও দেশে ফেরানো যায়নি। এর মধ্যেই চলতি সপ্তাহে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে দুটি থানায় অগ্নিসংযোগ হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা হয়েছে। মহাসড়ক ও রেল চলাচল বন্ধ করা হয়েছে, প্রাণহানিও ঘটেছে। বিচার এড়াতে এবং দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত সহিংসতা চালানো হচ্ছে, আর তাতে সাধারণ মানুষের জানমাল আজ ঝুঁকির মুখে।
এই প্রেক্ষাপটে আজ, ২১ নভেম্বর ২০২৬, শনিবার একটি বিশেষ সমাবেশের আয়োজন করা হয়েছিল।বিকাল ৩:৩০ মিনিটে এই সমাবেশটি আয়োজিত হয় শাহবাগ জাতীয় যাদুঘর এর সামনে।
সমাবেশে অংশগ্রহণকারী সংগঠনসমূহ ছিলো: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন এবং এনপিএ (নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন)
সমাবেশে অংশগ্রহণকারী সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এনপিএর সংগঠক অনিক রায় বলেন, আওয়ামী লীগ বর্তমানে যে জ্বালাও-পোড়াও এর মাধ্যমে ক্ষমতায় আসতে চাচ্ছে, সেটা কখনোই সফল হবে না। তাদেরকে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে। এটাই একমাত্র আওয়ামী লীগের সামনের পথ।
বক্তব্য রাখেন বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু। অল্টারনেটিভস-এর সংগঠক তাজনূভা জাবীন। জাতীয় সমাজতান্ত্রিক দল (JSD)-র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
হাসনাত কাইয়ুম বলেন যে এখানে অনেক ছোট ছোট দল একসাথে হয়েছে, বিভিন্ন দল যারা লুটতরাজ ও শোষণের সাথে যুক্ত তার আপোষ করলেও এই দলগুলা কোনও আপোষ করবে না। এই দলগুলোর ঐক্য ক্রমেই বড় হবে বলে আমি আশা রাখছি। একজন আসামিরও বাড়িঘর ভাঙা চলবে না। রাষ্ট্র যে এখনো লিথাল ওয়েপন ব্যবহার করে নাই, তার জন্য রাষ্ট্রকে তিনি ধন্যবাদ জানান।
তাজনুভা জাবিন তার বক্তব্যে বলেন যে জনগণের সাথে ঐক্য করতে হবে এবং এই ঐক্য করতে হলে সংস্কারের প্রস্তাবগুলা নিয়ে টেবিলে বসতে হবে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা রিকনসিলিয়েশনের কথা বলেছিলাম। তারা যদি মনে করে যে এই ঐক্য শুধুমাত্র শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক শক্তির সাথে মিলে করবে, তাহলে চলবে না। জুলাইয়ের শক্তি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে রয়েছে।
জেএসডির পক্ষ থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন যে, আমরা সবসময় দেখে আসছি, প্রতিটা আন্দোলনের পরেই আন্দোলনের ফসল এবং আন্দোলনের সুফল সাধারণ মানুষ এবং তাদের কাছে আর থাকে না।
সমাবেশটি সঞ্চালনা করেন এনপিএর সংগঠক মাঈন আহমেদ।
ধন্যবাদান্তে,
বার্তাপ্রেরক: সজীব তানভীর, মিডিয়া প্রধান ও সেন্ট্রাল কাউন্সিল সদস্য, এনপিএ
মোবাইল: +8801712870579
নিউজটি পোস্ট করেছেন :
Change24 TV