ঢাকা •
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬
বঙ্গাব্দঃ ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
ছবির ক্যাপশন: মীর শাহে আলম ছবির ক্যাপশন: মীর শাহে আলম
ad728

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বগুড়ার মম-ইন হোটেলের কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নিজের সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনার জবাবে মীর শাহে আলম বলেন, নামকরণের সঙ্গে তার ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত নেই। তার সন্তানদের নাম সীমান্ত ও দিগন্ত এলাকার মানুষ রেখেছিলেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সমালোচনার বিষয়টি জানিয়ে নাম পরিবর্তনের কথা বলার পর তা করা হয়েছে। বর্তমানে ইউনিয়নটির নাম জগন্নাথপুর।
বিভিন্ন এলাকার নামকরণের উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার জহরুল নগর সাবেক মেয়র জহরুল সাহেবের নামে হয়েছে। তিনি প্রশ্ন করেন, জহরুল সাহেব কি কবরস্থান থেকে উঠে এসে ওই শহর ভোগ করছেন?
সমালোচনার জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকার মিরপুর, মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা কিংবা ঢাকার মীরের বাগ তাঁর বংশের নামে নয়। বিএনপিকে আক্রমণ করার উদ্দেশ্যেই তুচ্ছ বিষয় নিয়ে সমালোচনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নামকরণ নিয়ে সমালোচনার প্রসঙ্গে সীমান্তে সংঘাতের উদাহরণ টেনে মীর শাহে আলম বলেন, সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে সংঘাত হলে তার দায় তার ছেলের ওপর চাপানো যায় না। এ ধরনের সমালোচনার জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের উন্নয়নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। গত ২০ বছরের উন্নয়ন ঘাটতি পূরণ করতে চান তারা। এ জন্য বগুড়ার ছয় সংসদ সদস্যসহ দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।




 
ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ