Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬
বঙ্গাব্দঃ ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সংবাদ উপস্থাপিকা রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: রাবিয়া আহসান ছবির ক্যাপশন: রাবিয়া আহসান

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে রাবিয়া আহসান নামের এক নারী টিভি উপস্থাপিকার মৃত্যু হয়েছে। স্থানীয় একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান সঞ্চালক হিসেবে কাজ করা রাবিয়ার মরদেহ শহরের গুলশানাবাদ এলাকার বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এই ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে হেফাজতে নেওয়ার পাশাপাশি সন্দেহভাজন অস্ত্রটি জব্দ করেছে।
সিটি পুলিশ অফিসার (সিপো) হাসান মুশতাক সুখেরা জানিয়েছেন, রাবিয়ার স্বামীকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) অপারেশনস ও এসএসপি ইনভেস্টিগেশনকে সঙ্গে নিয়ে সিপো সুখেরা ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাড়ির এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানান, নিহতের স্বামী দাবি করেছেন গুলিটি দুর্ঘটনাবশত ফায়ার হয়েছিল।
সিপো সুখেরা জানান, পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির (পিএফএসএ) দলগুলো ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে।
এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে এই হত্যাকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রথমা কিউবা আসিফা ভুট্টো-জারদারি।
প্রেসিডেন্সি থেকে জারি করা এক বিবৃতিতে তিনি ঘটনার সত্যতা উদঘাটন এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান।
একই মেট্রোপলিটন এলাকায় ‘আরেকজন পেশাদার নারীর হত্যার একটি উদ্বেগজনক প্রবণতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আসিফা ভুট্টো-জারদারি।
তিনি গত আগস্টে রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে নির্যাতন ও মৃত্যুর শিকার হওয়া ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদের হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন যে সেই মামলার তদন্তের ফলাফল এখনো অজানা রয়ে গেছে।



সূত্র: দ্য ট্রিবিউন


ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ