Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬
বঙ্গাব্দঃ ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ৩রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

রসগোল্লার কথা বলে খেতে দিলো ছোট বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃ ত্যু

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: রসগোল্লার  বোমা ছবির ক্যাপশন: রসগোল্লার বোমা

ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় এক ব্যক্তি বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে অন্য একজন রসগোল্লার কথা বলে ছোট একটি বোমা দেন। তিনি এটি মুখে দেওয়ার সাথে সাথে বিস্ফোরিত হয়। এরপর ঘটনাস্থলেই তার প্রাণ যায়।
সংবাদমাধ্যম এনডিটিভি আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানিয়েছে, গত মঙ্গলবার পাদ্রিয়া নামে গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া। ঘটনার সময় তিনি তার নিজ বাড়িতে বসে ছিলেন। এ সময় রাম বাঘত নামে একজন তার বাড়িতে আসেন। এরপর তারা দুজন মিলে কথা বলছিলেন। তখন রাম বাঘত রাজেন্দ্রকে রসগোল্লার কথা বলে বোমাটি দেন।
রাজেন্দ্র এটি হাতে নিয়ে কামড় দেওয়ার সাথে সাথে বোমাটি প্রচণ্ড শক্তি নিয়ে বিস্ফোরিত হয়।রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই স্বামীর মৃত্যু নিয়ে বলেছেন, “এই বোমাগুলো দিয়ে প্রাণীদের হত্যা করা হয়। আমার স্বামীকে এটি দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর প্রতিবেশীদের ডাকাডাকি করে নিয়ে আসি। এরপর তাকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাই।”
স্থানীয় পুলিশ জানিয়েছে, রাম বাঘতকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও বলেছে, রাজেন্দ্রকে রসগোল্লার কথা বলে যখন বোমাটি দেওয়া হয়, তখন সেখানে অন্ধকার ছিল। ফলে তিনি দেখতে পাননি এটি সত্যিকারের রসগোল্লা ছিল কি না।
পুলিশের জিজ্ঞাসাবাদে রাম বাঘাত বলেছেন, তাকে অপর একজন বোমাটি দিয়েছেন। এরপর তিনি এটি রাজেন্দ্রর কাছে নিয়ে যান।
রাজেন্দ্রকে কী পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে কি না এখন এটি খুঁজে দেখছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক

নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ